1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সন্তানের জন্য জামা কিনে বাড়ি ফেরা হলনা বাবার; মা’ ভর্তি হাসপাতালে - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

সন্তানের জন্য জামা কিনে বাড়ি ফেরা হলনা বাবার; মা’ ভর্তি হাসপাতালে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৩৭৮ বার পঠিত

সন্তানের জন্য জামা কিনে বাড়ি ফেরা হলনা বাবার; মা’ ভর্তি হাসপাতালে

 

দেবিদ্বার প্রতিনিধি ।

দেবীদ্বারে টিআরএক্স মাইক্রো’র সাথে সিএনজির মুখমুখী সংঘর্ষে ১জন নিহত ও ৬ জন আহত হয়েছেন । বৃহস্পতিবার( ৯ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় কেএমবি ব্রীক্স ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শেখ সোহাগ(৩২) দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামের শেখ বাড়ির মৃত শেখ আবুল হাসেমের বড় ছেলে। নিহত শেখ সোহাগ পেশায় মাইক্রো চালক ছিল। মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন রাত ১১ টায় বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহত শেখ সোহাগ(৩২) তার স্ত্রী হালিমা আক্তার(২৫)কে নিয়ে কালিকাপুর বাজার থেকে দুই পুত্র সন্তান ও পরিবারের সবার জন্য কাপড় কিনে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে বেগমাবাদ এলাকায় বিপরিত থেকে আসা একটি টিআরএক্স মাইক্রো বাসের সাথে তাদের বহন করা সিএনজির মুখমুখী সংঘর্ষ হয় এবং সিএনজিটি সড়ক থেকে ছিটকে পার্বশর্তী নিচু জমিতে পড়ে যায়। এসময় সিএনজিতে থাকা দেবীদ্বার উপজেলার শেখ সোহাগ(৩২), তার স্ত্রী হালিমা আক্তার(২৫), বাজেবাকর গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী হাসনেয়ারা বেগম(৬০), মফিজুল ইসলামের কণ্যা ইয়াছমিন আক্তার(২৫), ভিড়াল্লা গ্রামের সিএনজি চালক সোহেল রানা(২৬), মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের আকাশের ছেলে হাসান(৮) ও হামজার ছেলে ইকরামুল(৬) মারাত্মক আহত হয়। আহতদের দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সোয়া ৮টায় শেখ সোহাগ মারা যান। সোহাগের স্ত্রী হালিমা আক্তারের অবস্থাও আশংকাজনক বলে জানা যায়। হতাহতরা সকলেই একই পরিবারের স্বজন বলে জানিয়েছেন পুলিশ।

নিহতের প্রতিবেশী কিবরিয়া জানান, আজ সন্ধ্যায় শেখ সোহাগ তার ২ পুত্র সন্তান জিয়ান(৬) ও রিয়াদ(২)’র জন্য কালিকাপুর মার্কেট থেকে জামা কিনে আর বাড়ি ফেরা হলনা তাদের। সড়ক দূর্ঘটনায় বাবার মৃত্যু হলেও মা’ও হাসপাতালে মুমূর্ষ অবস্থায় আছেন।

এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বৃহস্পতিবার রাত ১১ টায় মো. আলমগীর হোসেন জানান, টিআরএক্স এর সাথে সিএনজির মোখমূখী সংঘর্ষে সোহাগ নামে একজনের মৃত্যু হয় অপর আহত ৬ জনই কুমেক হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের মরদেহ কুমেক হাসপাতালে রয়েছে, দূর্ঘটনায় কবলিত টিআরএক্স ও সিএনজি মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। মামলা দায়েরে নিহতের পরিবারের কেউ এখনো আসেনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD