1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

‘তারুণ্যের শক্তি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,
তরুণ প্রজন্ম ও উপজেলা প্রশাসনের অংশগ্রহণে রোববার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাউছার হামিদ।
উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথ, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল।
অনুষ্ঠানে আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা তাদের ভাবনায় আগামীর সুখী, সুন্দর, সমৃদ্ধ ও দুর্নীতি মুক্ত বৈষম্যহীন বাংলাদেশের চিত্র তুলে ধরেন। কর্মশালার শুরুতে ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ ও ‘ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদসহ অতিথিবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD