1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ডিবির অভিযানে পিস্তল ও গাঁজাসহ আটক ৩ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ডিবির অভিযানে পিস্তল ও গাঁজাসহ আটক ৩

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৪৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ।।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে ০১টি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ০১ জনকে আটক করে। অপর দুইটি অভিযানে ২১ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কোতয়ালী মডেল থানাধীন মোগলটুলি সাকিনস্থ মোঃ সামছুদ্দিন এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে মোঃসামছুদ্দিন (৪৮)’কে গ্রেফতার করে। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া জানা, সামছুদ্দিনের শোয়ার কক্ষে থাকা খাটের উপর বালিশের নিচ হতে একটি হাতে তৈরী বিশেষায়িত দোনালা পিস্তল , যার ডাবল ব্যারল, ডাবল ট্রিগার এবং ০২(দুই) রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত মোঃ সামছুদ্দিন (৪৮), পিতা-মোছলেম উদ্দিন, বাড়ী মোগলটুলি। আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি অস্ত্র মামলা রুজু করা হয়।

এছাড়াও কুমিল্লা জেলার বুড়িচং এবং সদর দক্ষিণ থানা এলাকায় ডিবির দুইটি টিম পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মোট ২১ কেজি গাঁজাসহ ০২জন মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় বুড়িচং এবং সদর দক্ষিণ থানায় পৃথক পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়।
অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারীদের গ্রেফতার ও সনাক্ত করনে মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদেয়ের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD