1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের নির্বাচনে ৩১ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের নির্বাচনে ৩১ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩২৪ বার পঠিত

 

নেকবর হোসেন

ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৭টি পদে ৩১জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, সেই ৩১ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিলো আনন্দঘন পরিবেশ। কেউ কেউ প্রস্তাবক ও সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেউ আবার একাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সবাই আনন্দমুখর আড্ডায় মেতে উঠেন এবং একে অপরের কাছে ভোট প্রত্যাশা করেন। অনেক দিন পর ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবে এমন দৃশ্য দেখা গেছে। গত বছর ৫ আগস্টে কুমিল্লা ক্লাবে হামলার ক্ষতের মধ্যেও ক্লাব সদস্যরা ছিলেন নির্ভার ।
কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৭টি পদের মধ্যে সহ সভাপতির ৩টি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রবিবার মনোনয়নপত্র বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার ও ৩১ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।

কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম ও অন্য সদস্যরা ১৭টি পদের বিপরীতে ৩১জন মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা নিশ্চিত করেছেন।

এর মধ্যে সহ সভাপতির তিনটি পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-আলহাজ¦ অধ্যাপক ফারুক আহমেদ, মহিউদ্দিন আহমেদ, ডা. মো: আবদুল লতিফ, মো: আমিরুজ্জামান ভূইয়া, আলহাজ¦ মো: জসিম উদ্দিন, মো: জামাল খন্দকার ও কাজী এনামুল হক বাবুল। সাধারণ সম্পাদক পদে ২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আহমেদ শোয়েব সোহেল ও রইস আবদুর রব। সহ সাধারণ সম্পদক পদে মেহেদী হোসেন শাকিল, মো: মাহাবুব আলম চৌধুরী, কোষাধ্যক্ষ পদে এম এ তাহের, মো: আতিকুল ইসলাম, মো: হুমায়ূন কবির, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ জহিরুল হক, মো: মনিরুল ইসলাম বাচ্চু, অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক পদে ওমর ফারুক শাহীন ও তারিক ওবাইদুল্লাহ, সদস্য কল্যাণ সম্পাদক পদে মাহাবুব আলম বাবু ও মোহাম্মদ নাসির উদ্দিন (সুমন) এবং কার্যনির্বাহী সদস্যের ৮টি পদে মাহাবুবুর রশিদ (তুহিন), মোহাম্মদ জিয়াউল হক (লিটু), ডা. মো: সফিকুর রহমান, মো: রেজাউনুর রহমান রেজা, ডা. মো: রাসেল আহমেদ চৌধুরী, মো: মামুনুর রশিদ ভূইয়া, প্রকৌশলী মো: সাইফুল ইসলাম, মাসুদ আহমেদ, গোলাম ইউসুফ চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, ফোরকান উদ্দিন হেলাল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, সুদীর্ঘ সময় একজনের কুক্ষিগত থাকার পর কুমিল্লা ক্লাবের এবারের নির্বাচন বেশ জমে উঠেছে। এর আগে বেশ কয়েকটি কমিটি একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করতো ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD