1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাহ ওলামা কমিটি গঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাহ ওলামা কমিটি গঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩৮৪ বার পঠিত

 

বুড়িচং,  প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ঘিলাতলা নিবাসী উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল রাহনুমায়ে তরিকত বাহরূল উলুম ছ্যৈয়দ হাছান আলী(রাহ:) এর প্রতিষ্ঠিত দরবার “উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার” শরীফের উদ্যোগে আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাহ ওলামা কমিটি গঠন উপলক্ষে আজ ১১ জানুয়ারি, শনিবার দুপুরে দরবার শরীফ কমপ্লেক্সে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পীর মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাসানী মা:জি:আ: এর সভাপতিত্বে ও শাহজাদা মাওলানা ছৈয়্যদ ওমর ফারুক নোমানী ও শাহজাদা মুফতি ছৈয়্যদ ছাবের আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক, সংগঠক ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মাওঃ মোঃ মাহবুব রেজা কাদরী, মাওঃ আগা মোঃ নূরে আলম খাঁন,মাওঃ মোঃ শাহিনুল ইসলাম, হাফেজ মোঃ মোশাররফ হোসেন, মাওঃ মোঃ হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম শাকেরী, মাওঃ মোঃ ছানাউল হাসান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্য বিশিষ্ট আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাহ ওলামা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দরবার শরীফের বর্তমান পীর মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাসানী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লেখক, সংগঠক ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। সহ-সভাপতি মনোনীত হয়েছেন উক্ত দরবার শরীফের চার শাহজাদা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রভাষক মাওঃ কাজী মোঃ আল ইমরান। উল্লেখ্য,আগামী ১১ ফেব্রুয়ারি, ২৮ মাঘ, মঙ্গলবার উক্ত দরবার শরীফের ১৬৮ তম ওরছ মাহফিল মহা সমারোহে অনুষ্ঠিত হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD