1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১০ জানুয়ারি) শুক্রবার বিকাল ৩টায় চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ মাঠে চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ নাজমুল হাসান। ইসলামি সংগীত পরিবেশন করেন আহসান উল্লাহ। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দলা ইউনিয়ন শাখার আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা মোবাশ্বেরুল হক ও মোহাম্মদ নজরুল ইসলাম রিপন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মতিন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও কেন্দ্রীয় ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট ডক্টর মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল মাওলানা আনিছুর রহমান, এ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ সানাউল্লাহ রাসেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা উবায়দুল্লাহ, হাফেজ মনির হোসেন, মাওলানা এস.এম মোস্তাফিজুর রহমান। এসময় ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাঈন উদ্দিন সাঈদ, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম শাহীনসহ উপজেলা জামায়াতে ইসলামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে জামায়াতে ইসলামীর কর্মীদের প্রতি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD