1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনায় মারুতিকে বাসের ধাক্কা, শিশু নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চান্দিনায় মারুতিকে বাসের ধাক্কা, শিশু নিহত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৪০৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার চান্দিনায় মারুতির সঙ্গে বাসের ধাক্কায় লামহা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশহর সরকারি মৎস্য খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু লামহা দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামের প্রবাসী শাকিল আহমেদের মেয়ে। আহতরা হলেন— দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামের মরিয়ম আক্তারসহ আরও ৪ জন।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান জানান, দুপুর আড়াইটার দিকে চান্দিনা স্টেশন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি দরজা খোলা মারুতিকে পেছন থেকে ধাক্কা দেয় এশিয়া এয়ারকনের একটি বাস। এতে ঘটনাস্থলেই শিশু লামহা নিহত হয়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, মহাসড়কে ফিটনেসবিহীন প্রাইভেট যানবাহনগুলো যাত্রী পরিবহন করায় সেগুলোর সবসময় দরজা খোলা-ই থাকে। যে কারণে ওই মারুতি ও মাইক্রোবাসকে দরজাখোলা যানবাহন বলে সকলেই জানে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ওসি) দেওয়ান কৌশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD