1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতায় ১৩ টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতায় ১৩ টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৫৬ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি।। 
কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার আয়োজনে বরণ্য সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতা আগামীকাল শুরু হবে৷

বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাবে মিট দ্যা প্রেসে এসব তথ্য জানান আয়োজকরা।

আয়োজকরা জানান, নগরীর ১৩ টি স্কুলের শিক্ষার্থীরা টুর্নামেন্টে অংশ গ্রহণ করবেন। সে লক্ষ্য সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

মিট দ্যা প্রেস সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান বদরুল হুদা জেনু, বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অনিমা মজুমদার, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

প্রয়াত সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন সাংবাদিক খায়রুল আহসান মানিক, ওমর ফারুকী তাপস ও মহিউদ্দিন মোল্লা।

উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক প্রবীর বিকাশ সরকার, পূর্বাশা কচি- কাঁচার মেলার উপদেষ্টা চন্দন দেব রায়, দিলিপ পোদ্দার, হোসাইন মোহাম্মদ কামরুল, মোতাহের হোসেন মাহবুব, সাংবাদিক বাহার রায়হান, আনোয়ার হোসেন, সেলিম রেজা মুন্সি, জাহিদুল ইসলাম, সাংবাদিক গোলাম মোস্তফার ছেলে জোনাইদ মোস্তফা, পুত্রবধূ জানভী টিনা, সংগঠক মীর হোসেন, পূর্বাশা কচি কাচার আহবায়ক আনাসুল ইসলাম আলিফসহ অন্যান্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD