1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
৫ ই আগস্টের পর আবারও চাঁদাবাজি শুরু হয়েছে- ফয়জুল করীম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

৫ ই আগস্টের পর আবারও চাঁদাবাজি শুরু হয়েছে- ফয়জুল করীম

  • প্রকাশিতঃ রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৩০১ বার পঠিত

 

 

নিজস্ব প্রতিবেদক।। 
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে সব বৈষম্য দূর করার জন্য। সব ক্ষেত্রে সমতা রক্ষার জন্য। কিন্তু যেই বৈষম্যের জন্য আন্দোলন হয়েছে সে বৈষম্য দূর হয়নি। ১৯৭১ সাল থেকে ২০২৪ পর্যন যারাই ক্ষমতায় ছিলো তারা বৈষম্য দূর করতে পারেনি। ৫ ই আগস্টে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ঝাপিয়ে পড়েছিলাম। যেটার জন্য আন্দোলন করেছি, সেই বৈষম্য দূর হয়নি। ৫ ই আগস্টের পর আবারও চাঁদাবাজি শুরু হয়েছে। আবারও সকল অন্যায় অপরাধ দেদারসে চলছে।

রবিবার (৫ জানুয়ারি) বিকেল ৫টায় কুমিল্লা নগরীর বিশ্বরোড জামেয়া কারিমিয়া কমপ্লেক্স ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুন্ন রেখে এগিয়ে যেতে হবে। খুনিদের দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যাতে স্বৈরাচারী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলে গুম-খুন, মামলা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও নির্যাতিত দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। বিজয়ের আনন্দে শহিদ ও আহতদের ভুলে গেলে চলবে না। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবে রূপ না পাওয়া পর্যন্ত সংগ্রাম চালাতে হবে। দেশের চিকিৎসাসেবার উন্নতি ও সেবার মান নিশ্চিত করতে হবে, যেন বিদেশে চিকিৎসার জন্য না যায়।’

 

হুসাইন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান বক্তার বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব, সেক্রেটারী মাওলানা নূর হোসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মীর হুসাইন ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সাধারন সম্পাদক মুফতি রাশেদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তরের সাবেক সভাপতি মাওলানা মাহদী হাসান প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিথি হুসাইন আহমাদ সভাপতি ও মামুনুর রশীদকে সাধারণ সম্পাদ পদে পুনর্বহাল রেখে আবারও ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD