1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিতঃ রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪২৭ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

ছাত্র আন্দোলনে সক্রিয় ভাবে নেতৃত্বদানকারী ছাত্রদের বঞ্চিত করে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্ররা। ফ্যাসিস্ট সরকারের দোসর ছাত্রলীগের সাথে জড়িতদের দিয়ে উপজেলা কমিটি দেওয়ায় ছাত্ররা ক্ষুদ্ধ হয়ে নব-গঠিত এই কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
রবিবার বিকাল ৫টায় উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্ররা। মিছিলটি আল্লাহু চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আল্লাহু চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে ছাত্ররা বলেন, যারা ছাত্র-জনতার আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখে মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে বাদ দিয়ে আওয়ামীলীগের দোসর ছাত্রলীগের সাথে জড়িত রয়েছে এমন অছাত্রদের নিয়ে স্বজনপ্রীতি করে একটি পকেট কমিটি করা হয়েছে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম আজ আমরাই কমিটির নামে বৈষম্যের শিকার হচ্ছি এবং আন্দোনে যারা সম্মুখ সারিতে ছিলো তাদেরকে বঞ্চিত করে এই কমিটি করা হয়েছে। আমার তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের ভাইদের রক্তের সাথে বেইমানী করে গঠিত এই পকেট কমিটিকে মুরাদনগর মাটিতে বাস্তবায়ন করতে দেয়া হবেনা।এই পকেট কমিটিকে মুরাদনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
সিয়াম খাঁনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, আব্দুর রহমান উজ্জ্বল, নাহিদুল ইসলাম নাঈম, এনামুল হক, সাব্বির, নাজিদুর রহমান আকাশ, তরিকুল ইসলাম, শরীফুল ইসলাম, সাইফুল ইসলাম শান্ত প্রমূখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD