1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক।।

আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ মিলনায়তনে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে।

আজ ৪ জানুয়ারি ( শনিবার) সকাল ১১ টায় সংগঠনের সভাপতি, জেলার সফল সংগঠক, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার সাহিদা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম, ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ আবুল বাশার, ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ পিজিউল আলম ও কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেন।

গাউছিয়া ইসলামিক মিশন ও আনন্দ সমাজ উন্নয়ন সংস্থার সহায়তায় ও প্রভাষক মাওঃ কাজী মোঃ আল ইমরান এর উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব (বীর প্রতীক), আলোকিত যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হোসেন, মোঃ ফজলুর রহমান (সাবেক মেম্বার), মাওঃ মোঃ তাজুল ইসলাম ভূঁইয়া ,এডভোকেট মোঃ ওমর ফারুক, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, কুকাসের সভাপতি মোঃ মেহেদী হাসান দুলাল, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ ফৌজিয়া রিজনা,মোসা: সেলিনা আক্তার, বুড়িচং প্রেস ক্লাবের সহসাংগঠনিক সম্পাদক সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন, বাকশীমূল ইউনিয়ন যুবদল নেতা কাজী মোঃ মাহাবুব হোসেন।

সহযোগিতায় ছিলেন,মোঃ রবিউল ইসলাম, মোঃ সুজন, মেহেদী হাসান, মোঃ রাসেল, জুনাইদ ইসলাম আসিফ, মোঃ মামুন, সাহিদুল ইসলাম আরিফ, শরীফুল ইসলাম,আছমা আক্তার ।
অনুষ্ঠান শেষে আলোকিত যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য , আলোকিত যুব উন্নয়ন সংস্থা প্রতি বছরের ন্যায় এ বছরও দরিদ্র ও সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল ও খাবার বিতরণ করেছে।

ছবি ক্যাপশন:
৪ জানুয়ারি, শনিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ মিলনায়তনে আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সাহিদা আক্তার। সংগঠনের সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ আবুল বাশার, অধ্যক্ষ মোঃ পিজিউল আলম, উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেনসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD