1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

কুবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৭২ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কমিটির শীর্ষ দুই পদ অর্থাৎ সভাপতি ও সেক্রেটারি পদে পরিবর্তন না এনেই বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে আবারও সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফেজ ইউসুফ ইসলাহী এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ মাজহারুল ইসলাম।
শনিবার (৪ জানুয়ারি) নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন সেক্রেটারি মাজহারুল ইসলাম।
তিনি জানান, ‘গতকাল (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে কুমিল্লা মহানগর শিবির মিলনায়তনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এই কমিটি ঘোষণা করেন।’
নতুন কমিটি নিয়ে সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ‘ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন হওয়ার কারণে প্রতিবছরের ডিসেম্বর শেষ দিকে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হয়। এরপর থেকেই সারাদেশে সকল শাখায় নতুন প্রেসিডেন্ট-সেক্রেটারি মনোনীত করা হয়। সেই ধারাবাহিকতায় গতকাল (৩ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।’
পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এই বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয় নাই। ভবিষ্যতে প্রয়োজন হলে তখন নেওয়া হবে। আপাতত সভাপতি-সেক্রেটারি দিয়েই কাজ পরিচালনা করবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD