1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
গুচ্ছে থাকা নিয়ে ধোঁয়াশায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

গুচ্ছে থাকা নিয়ে ধোঁয়াশায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৬৯ বার পঠিত

 

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের না হওয়ার জন্য ৪ বার চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে গুচ্ছ পদ্ধতিতে থাকা নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী জানিয়েছেন একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ বিষয়ে অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১ জানুয়ারি ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত একটি সভায় ২১ টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারও গুচ্ছ ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে গত ১৫ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৮৩ তম জরুরী একাডেমিক কাউন্সিল মিটিংয়ে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ইতোপূর্বে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আমরা গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে এপর্যন্ত আমাদেরকে ৪ বার চিঠি পাঠানো হয় যাতে আমরা এবারের মতো অন্তত গুচ্ছে থাকি। সেজন্য এবার হয়তো আমরা গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নিবো। তবে সে সিদ্ধান্ত শীঘ্রই একাডেমিক কাউন্সিলের মিটিং ডেকে অফিসিয়ালি জানানো হবে।

উল্লেখ্য, গত ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তি নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD