1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৫৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে। বার্তাটির বিএনপি ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। একই সাথে আরো কয়েকটি জেলার কমিটিও বিলুপ্ত করা হয়। অতি শিঘ্রই এসব জেলায় নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপির প্যাডে উল্লেখ করা হয়- আজ (২ জানুয়ারী ২০২৫), দলের গৃহীত এক ‘সিদ্ধান্তবলে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হবে।
আজ ০২ জানুয়ারী ২০২৫, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে নাটোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র নাটোর জেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হবে।
আজ ০২ জানুয়ারী ২০২৫, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে শেরপুর জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপি’র নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।
দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র নামে নানা অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপি’র ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ-কে দিনাজপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD