1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রক্টরের অপসারণ চেয়ে কুবি ছাত্রলীগের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

প্রক্টরের অপসারণ চেয়ে কুবি ছাত্রলীগের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩৫৪ বার পঠিত

প্রক্টরের অপসারণ চেয়ে কুবি ছাত্রলীগের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের তিন নেতাকে মারধরের প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম রোডে অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (৮ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেন। এসময় তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় এবং শ্লোগানে শ্লোগানে প্রক্টরের অপসারণের দাবি করেন।

শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ‘সুষ্ঠু বিচার করিয়ে দে, না হয় গদি ছাড়ায় দে’, ‘প্রক্টরের দূর্নীতি মানিনা না মানব না’, ‘প্রক্টরের কালো হাত ভেঙে দাও, এক দফা এক দাবি প্রক্টরের পদত্যাগ চাই’ আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ শ্লোগানে প্রতিবাদ করেন।

এর আগে দুপুরে বুধবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন আল আমিনের দোকানের সামনে ছাত্রলীগের তিন নেতাকে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করেছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী সমর্থিত স্থানীয় যুবদল নেতা রনি, হত্যা মামলার আসামী বিপ্লব চন্দ্র দাস, স্বজন বরণ বিশ্বাসসহ ১২ থেকে ১৫ জন কর্মী।

এতে গুরুতর আহত হন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হৃদয়, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহসভাপতি সাইদুল ইসলাম রোহান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD