1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবিদ্বারে দুই শিক্ষকের রাজসিক বিদায় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার দেবিদ্বারে দুই শিক্ষকের রাজসিক বিদায়

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৪০৬ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী :

ফুলে ফুলে সজ্জিত গাড়ি। গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে মঞ্চ থেকে নেওয়া হয় গাড়িতে। এভাবেই দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক ও দুই কর্মচারীর রাজসিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় শিক্ষার্থীরা গাড়ির দুই পাশে দাঁড়িয়ে করতালির দিয়ে অভিবাদন জানান। পরে ফুল সজ্জিত গাড়িতে প্রিয় স্যারদের স্কুল থেকে বাড়ি পৌঁছে দেন তাঁরা। এর আগে বিদ্যালয়ের স্কাউট দল গার্ড অব অনার প্রদান করেন।
বৃহস্পতিবার (২জানুয়ারি) দুপুরে তাদের এ সংবর্ধনা দেয় শিক্ষক কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বিদায় বেলার এমন আয়োজনে আবেগ-আপ্লুত হয়ে চোখের পানি ফেলেন বিদায়ী দুই শিক্ষক। বিদায়ী শিক্ষকরা হলেন, সহকারী প্রধান শিক্ষক মো. আবদুস সবুর ও সহকারী শিক্ষক মো. জামাল মোহাম্মদ কবীর।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.আবদুস সবুর ও সহকারী শিক্ষক মো. জামাল মোহাম্মদ কবীর ১৯৯২ সালে স্কুলে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছর পর দুই গুণী শিক্ষিকা দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষিকাদের বিদায় জানাতে শিক্ষার্থীরা এসব আয়োজন করে। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে গর্ববোধ করেন তাঁরা । বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার।
সহকারী শিক্ষক মো.অলিউল্লাহ খানের সঞ্চলনায় স্মৃতিমূলক বক্তব্য রাখেন,বিদায়ী শিক্ষক মো.আবদুস সবুর ও সহকারী শিক্ষক মো. জামাল মোহাম্মদ কবীর, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, মো. তমিজ উদ্দিন, মো. জাকির হোসেন, আবদুল্লাহ আল মামুন সাগর, ডা. মো. আল আমিন, সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD