1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় নানা আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় নানা আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩২৪ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বর্ণাট্য র‌্যালী, আলোচনা সভা, রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি বর্ণাট্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন। উদ্ধোধক ছিলেন মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ভিপি নজরুল ইসলামসহ অন্যরা।
সভায় বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক, তোফায়েল আহাম্মেদ, মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ জেলা ও মহানগর ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD