1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
পবিত্র শবে মেরাজ কবে জানা যাবে আজ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

পবিত্র শবে মেরাজ কবে জানা যাবে আজ

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৪৪০ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা রিপোর্ট।।
১৪৪৬ হিজরি জমাদিউস সানি মাসের ২৯ তারিখ আজ। সন্ধ্যায় চাঁদ দেখার ভিত্তিতে জানা যাবে কত তারিখ রজব মাস শুরু হবে। ২৬ রজব দিবাগত রাতটি পবিত্র মেরাজের রাত। যে রাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.) আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। তিনি আল্লাহ তাআলার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন।

বাংলাদেশের আকাশে আজ রজবের চাঁদ দেখা গেলে আগামী ২৭ জানুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে ও ২৮ জানুয়ারি (২৭ রজব) দিনে পালিত হবে পবিত্র শবে মেরাজ। যদি আজ চাঁদ দেখা না যায় তাহলে আগামীকাল ২ জানুয়ারি দিবাগত রাত থেকে রজব শুরু হবে এবং শবে মেরাজ পালিত হবে ২৮ জানুয়ারি দিবাগত রাত ও ২৯ জানুয়ারি দিনে।

নবীজির জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ‘মিরাজ’। নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ রাতে তিনি ঊর্ধ্বাগমন করেন এবং অবলোকন করেন, সৃষ্টিজগতের সমস্ত কিছুর অপার রহস্য।

রজব হিজরি (আরবি) সপ্তম মাস। যাবতীয় যুদ্ধ-বিগ্রহ, রক্তপাত ও হানাহানি নিষিদ্ধ চার মাসের একটি। মুসলিম উম্মাহর জন্য বরকতময় মাস রজব। এ কারণেই রাসুল (স.) এ রজব মাসে আল্লাহর কাছে বিরামহীন বরকতের দোয়া করেছেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু হয়েছে পবিত্র রজব। সেখানে আগামী ২৬ জানুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে ও ২৭ জানুয়ারি (২৭ রজব) দিনে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

উল্লেখ্য ৬ রজব সুলতানুল হিন্দ হজরত খাজা মাঈন উদ্দীন চিশতী (রা) ওরস শরীফে ও কুমিল্লা শাহপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউসে জামান ওয়াল মোজাদ্দেদে জামান শায়খুল কোররাহ্ শাহ্ সুফি ক্বারী গাজী মাওলানা আবদুস্ সোবহান আলক্বাদেরী (রা)  এঁর ওরস শরীফের তারিখও আজ জানা যাবে। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD