1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নতুন বছরের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৫ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নতুন বছরের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৫

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১০৮৩ বার পঠিত

নতুন উদ্দীপনা নিয়ে নতুন একটি বছর হাজির হলো। ক্যালেন্ডারের পাতায় আজ ১ জানুয়ারি ২০২৫ সাল। ইংরেজি নববর্ষের এই দিনটিতে অনেকেই প্রিয়জনদের শুভেচ্ছা বিনিময় করেন। ‍যুগটা যেহেতু ইন্টারনেট তথা সামাজিক যোগাযোগ মাধ্যমের দখলে তাই সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিচ্ছেন। শুভেচ্ছা বার্তা আদান-প্রদান করছেন মেসেঞ্জার, এক্স, হোয়াটসঅ্যাপ এমনকি ফোনের মেসেজেও। নতুন বছরের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৫ এ কী লিখবেন তা অনেকেই ভেবে উঠতে পারেন না। নতুন নতুন বছরের শুভেচ্ছা স্ট্যাটাসে কী কী লিখতে পারেন।

আরও পড়ুন: নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপে যে বার্তা দিতে পারেন

 

নিউ ইয়ার ২০২৫-এর শুভেচ্ছা স্ট্যাটাস (New Year 2025 Wishes)

* নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু হোক সব। হ্যাপি নিউ ইয়ার ২০২৫!

* মুছে যাক সমস্ত দুঃখ- গ্লানি, আনন্দয় ভরে উঠুক পৃথিবী। শুভ ২০২৫!

* তোমার সমস্ত প্রত্যাশা পূরণ এবং স্বপ্ন সত্যি হোক এই বছর। ২০২৫-এর জন্য শুভেচ্ছা রইল। নতুন বছরের নতুন দিনে আপনাদের জানাই সুস্বাগতম। শুভ ২০২৫!

* পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরনো সব বেদনা আর মনে রেখ না। নতুন বছরের শুভেচ্ছা তোমায় ও তোমার পরিবারের।

* নতুন বছরের শুভেচ্ছা স্ট্যাটাস সব খারাপ স্মৃতিকে পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও। নতুন বছর শুরু কর, নতুন আশা আর প্রতিজ্ঞা নিয়ে। হ্যাপি নিউ ইয়ার।

* নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। নিউ ইয়ারের শুভেচ্ছা সকলকে।

* নতুন বছরে আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠুক। শুভ ২০২৫!

* শুধু প্রথম দিন নয়, বছরের প্রতিটি দিন যেন তোমার সুখে কাটে, এই কামনা করি। হ্যাপি নিউ ইয়ার বন্ধু।

* সমস্ত নেগেটিভিটি দূর হয়ে, আসুক পজিটিভিটি! হ্যাপি নিউ ইয়ার ২০২৫

* হ্যাপি নিউ ইয়ার ২০২৫! আনন্দে ও সুস্থ থাকুক সকলে, এই কামনা করি।

* শুধু প্রথম দিন নয়, বছরের প্রতিটা দিন হোক শুভ! হ্যাপি নিউ ইয়ার ২০২৫।

* নতুন বছর আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক! শুভ হোক সব।

* তোমার সমস্ত কামনা পূর্ণ হোক। ঈশ্বরের ভালোবাসা তোমার জীবনে থাকুক। হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের।

* নতুন বছরের শুভেচ্ছা রইলো…শুভ হোক ২৫শে পদার্পণ।

* পুরনোকে বিদায় জানিয়ে, নতুনকে বরণ করে, আপনার গোটা বছরটা আনন্দে কাটুক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD