1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মনোহরগঞ্জে দিন-দুপুরে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ও টাকা ছিনতাই - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মনোহরগঞ্জে দিন-দুপুরে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ও টাকা ছিনতাই

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার মনোহরগঞ্জে দিন-দুপুরে চেতনা নাশক ঔষুধ খাইয়ে নগদ টাকা ও অটোরিকশা ছিনতাই করা হয়েছে। রোববার (২৯ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার নোমান উপজেলার পূর্ব বাতাবাড়িয়া গ্রামের হাফেজ আব্দুল কুদ্দুসের ছেলে।
উপজেলার মুন্সিরহাট বাজারের উত্তর পাশের সড়কে অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে নোমানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে স্বজনরা।

নোমানের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব বাতাবাড়িয়া গ্রামের নোমান দীর্ঘদিন ধরে অটোরিক্সা চালিয়ে সংসার পরিচালনা করেন। এক ছেলে এক মেয়ের জনক মোঃ নোমান প্রতিদিনের ন্যায় আজও সকালবেলা বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। খিলা বাজার থেকে ২/৩ জন লোক যাত্রী সেজে নোমানকে নিয়ে যায় মুন্সিরহাট বাজারের দিকে। পথিমধ্যে তাকে চেতনানাশক ঔষুধ খাইয়ে অচেতন করে মুন্সিরহাট বাজারের উত্তর পাশে সড়কের উপর ফেলে যায়। এসময় নোমানের কাছে থাকা সকল নগদ টাকা ও অটো রিক্সা নিয়ে যায়। পরে পরিচিত এক ব্যক্তি অচেতন অবস্থায় সড়কের পাশে নোমানকে পড়ে থাকতে দেখে পরিবারের কাছে খবর দেয়। স্বজনরা নোমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে লাকসাম সরকারি হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নোমানের জেঠাতো ভাই আলাউদ্দিন হৃদয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ছয় বছর ধরে নোমান অটো রিক্সা চালায়। দুই সন্তানকে নিয়ে সুখেই ছিলেন নোমান। তার সাথে ঘটে যাওয়া ঘটনার অপরাধীদেরকে বের করে শাস্তির আওতায় আনার জন্য তিনি প্রশাসনের নিকট আহবান জানান। নোমানের পরিবারের পক্ষ থেকে মনোহরগঞ্জ থানায় অভিযোগ দাখিল করা হবে।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, বিষয়টি আপনার মাধ্যমে শুনেছি। অভিযোগের আলোকে ঘটনার সাথে সম্পৃক্তদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD