1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনে বাধা: ইউএনও’র উদ্যোগে অঙ্গীকারপত্র - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনে বাধা: ইউএনও’র উদ্যোগে অঙ্গীকারপত্র

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭২০ বার পঠিত

 

শামীম রায়হান,দাউদকান্দি॥

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস। অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশগত ক্ষতি, নদী ভাঙনের ঝুঁকি এবং কৃষিজমি ধ্বংস হওয়ার শঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত ব্যক্তিদের ইউএনও’র অফিসে ডেকে আনা হয়। সেখানে তাদের কাছ থেকে লিখিত অঙ্গীকারপত্র নেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতে আর এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হন। এ সময় ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল, চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন, স্থানীয় ছাত্র প্রতিনিধি ও মুক্তিযোদ্ধাসহ অন্যরা।

এ বিষয়ে ইউএনও হ্যাপী দাস বলেন,মেঘনা নদীর পরিবেশ সুরক্ষিত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বালু উত্তোলনের ফলে শুধু নদীর ক্ষতি হয় না, স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকাও হুমকির মুখে পড়ে। আমরা নিশ্চিত করব, ভবিষ্যতে এ ধরনের কাজ বন্ধ থাকে।

অভিযান ও স্বাক্ষর কার্যক্রম শেষে অভিযুক্তরা প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা আর কখনো অবৈধভাবে বালু উত্তোলনে জড়াবেন না।

স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং মনে করছেন, এ ধরনের পদক্ষেপ মেঘনা নদী ও এর আশপাশের এলাকার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এমন কার্যকর ব্যবস্থা স্থানীয় জনগণের আস্থা বাড়িয়েছে। সবাই আশাবাদী এর মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD