1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মেঘনার চন্দনপুরে রাস্তা উন্নয়নের দাবি, আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মেঘনার চন্দনপুরে রাস্তা উন্নয়নের দাবি, আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮৩ বার পঠিত

 

শামীম রায়হান,দাউদকান্দি॥

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া পাকা ব্রীজ (রমিজ উদ্দিন বেকারি সংলগ্ন) থেকে গোপালনগর নোয়াব মিয়ার বাড়ি পর্যন্ত আধা কিলোমিটার সড়ক উন্নয়নের দাবি তুলেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এটি দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

গত ১১ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে এ বিষয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন চন্দনপুর ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় সংবাদকর্মী মো. জাহাঙ্গীর আলম। আবেদনে তিনি উল্লেখ করেন, সড়কটি চন্দনপুর ও গোপালনগর গ্রামের হাজারো মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তির মধ্যে আছেন। এ অবস্থায় দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করার দাবি জানান তিনি।

উপজেলা প্রকৌশলী মোসাঃ সাবরীন মাহফুজ বলেন, “সড়কটি নিয়ে ইতোমধ্যে স্থানীয়দের পক্ষ থেকে আবেদন পেয়েছি। এটি উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনায় রয়েছে। দ্রুত প্রকল্প গ্রহণের মাধ্যমে কাজ শুরু করার চেষ্টা করব।”

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস বলেন, “মেঘনা উপজেলার প্রতিটি রাস্তা উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ। চন্দনপুরের এই সড়কটির সমস্যাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শিগগিরই সড়ক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে এলাকাবাসীর ভোগান্তি কমে।”

উল্লেখ্য, এলাকাবাসী আশা করছেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সড়কটি দ্রুত সংস্কার করা হবে। এতে গ্রামবাসীর যোগাযোগব্যবস্থার উন্নতি হবে এবং দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরে আসবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD