1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগর উপজেলায় উৎসব মুখর পরিবেশে বিদ্যালয় প্রধানদের মাঝে বই বিতরন করা হচ্ছে। - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগর উপজেলায় উৎসব মুখর পরিবেশে বিদ্যালয় প্রধানদের মাঝে বই বিতরন করা হচ্ছে।

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩০ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর সংবাদদাতা ঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার ৩ শত ৬৩টি বিদ্যালয়ের প্রায় ৬২ হাজার ৬ শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই পোঁছে দেওয়ার লক্ষ্যে পাঠ্য বই বিতরনের কাজ শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।
রবিবার সকাল ৯টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে বই বিতরনের কাজ শুরু করা হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৯টি কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ৬২ হাজার ৬ শত শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে বিনামূল্যের পাঠ্য বই বিতরনের জন্য ৩ লক্ষ ১২ হাজার ২ শত টি নতুন বই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, মদন গোপাল চক্রবর্তী, শাহাদাত হোসেন চক্রবর্তী, হায়াতুন্নবী, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতিরি সাধারন সম্পাদক জাকির হোসেন মীর, সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নল হোসেন, চুলুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম শাহিন, উৎরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ সরকার, মদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জসিম উদ্দিনসহ স-স স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD