1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নকশিপট ড্রেসমেকিং এন্ড বুটিকস্ সেন্টার ও শো-রুমের শুভ উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নকশিপট ড্রেসমেকিং এন্ড বুটিকস্ সেন্টার ও শো-রুমের শুভ উদ্বোধন

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩৪ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং।।

কুমিল্লা শহরের অদূরে দৌলতপুর (টিএন্ডটি) মোড়, ভিক্টোরিয়া ডিগ্রী কলেজ রোড এলাকায় নকশিপট ড্রেসমেকিং এন্ড বুটিকস সেন্টার ও নিজস্ব শো- রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে উক্ত শো – রুমের শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি , (যুগ্ম সচিব) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ আব্দুল আখের।

যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) প্রজেষ কুমার সাহা, যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম সরকার, আদর্শ সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রাশেদুল আলম ও দৌলতপুর এলাকার বিশিষ্ট সমাজ সেবক মোঃ হেলাল উদ্দিন বশির। স্বাগত বক্তব্য রাখেন,নকশিপট ড্রেসমেকিং এন্ড বুটিক্স সেন্টারের নিবার্হী পরিচালক মোসা: লাভলী আক্তার।
উল্লেখ্য ,কুমিল্লার সফল উদ্যোক্তা ও বিভাগীয় জয়িতা মোসাঃ লাভলী আক্তার কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং সৃস্টি করেছেন “নকশিপট” নামে কর্মসংস্হান। তিনি ২০১৭ সাল থেকে যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রতিষ্ঠা করেন”নকশিপট যুব মহিলা সংস্থা” নামে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ইত্যিমধ্যে নকশিপটে উৎপাদিত পোশাক স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও পাঠিয়ে থাকেন বলে জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD