1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকারই সংস্কার করবে:কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকারই সংস্কার করবে:কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩০ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকারই সংস্কার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরে এসেছেন তিনি। তিনি শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং পরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে কায়কোবাদ সাংবাদিকদের বলেন, শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করা যাবে না। জনগণকে রক্ষা কর‍তে হবে।

কায়কোবাদ মন্তব্য করেন, ১৯৯৬ সালে ইসলামি দলগুলো ভুল না করলে আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় আসতে পারত না।

তিনি নেতাকর্মীদের তারেক জিয়ার আদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, “যদি দলের কেউ অসৎ আচরণ করে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে।”

প্রসঙ্গত, কুমিল্লা-৩ আসন থেকে একাধিক বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কায়কোবাদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD