1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীর কিশোর গ্যাং লিডার পয়েন্ট রাব্বি গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা নগরীর কিশোর গ্যাং লিডার পয়েন্ট রাব্বি গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৪২৭ বার পঠিত

নেকবর হোসেন ।।

কুমিল্লা নগরীর কিশোর গ্যাং লিডার ফজলে রাব্বি ওরফে পয়েন্ট রাব্বি (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নগরীর অশোকতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন বাকচি।

গ্রেফতার পয়েন্ট রাব্বির বাড়ি চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার নরহ গ্রামে। তবে সে দীর্ঘ দিন ধরে নগরীর অশোকতলা এলাকায় বসবাস করছে। গ্রেফতার পয়েন্ট রাব্বির একটি কিশোর গ্যাং রয়েছে। তার গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে নগরীর ঠাকুরপাড়া, অশোকতলা, গোবিন্দপুর এলাকায় চুরি ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড- করছে।

সোমবার রাতেও পয়েন্ট রাব্বি ও তার সহযোগীরা মিলে তিন চারজন কিশোরকে কুপিয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে নগরীর অশোকতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, গ্রেফতার পয়েন্ট রাব্বির বিরুদ্ধে দুটি ডাকাতির প্রস্তুতি ও একটি মারামারির মামলা রয়েছে। আর কোন কোন ঘটনার সাথে পয়েন্ট রাব্বি জড়িত কিনা সে বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD