1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামের গাজীরপাড়ে জামায়াতের পরিচিতি সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামের গাজীরপাড়ে জামায়াতের পরিচিতি সভা

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯১ বার পঠিত

 

ছবির ক্যাপশন-
লাকসামে গাজিরপাড়ে জামায়াতের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম (কুমিল্লা) :

“তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, যে আল্লাহর পথে আহবান করে, সৎকর্ম করে এবং বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত।” পবিত্র কুরআনের সূরা হা-মীম সিজদার এ আয়াতকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জুম্মাবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী বলেন, আবরাহার হস্তি বাহিনীকে আবাবিল পাখির মাধ্যমে যেভাবে ধ্বংস করা হয়েছিল; পাঁচই আগস্ট একইভাবে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে ধ্বংস করে মহান রব আমাদেরকে একটি সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এখন আমরা যদি সে রবের শুকরিয়া আদায় না করি, স্মরণ না করি তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা যদি এ সময়কে কাজে লাগাতে না পারি, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক প্রত্যেক গ্রামের প্রতিটি মানুষের কাছে ইসলামী আন্দোলনের, ইসলামের সুমহান আদর্শকে পৌঁছাতে না পারি তাহলে আমাদেরকে মহান রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

পরিচিতি সভায় প্রধান বক্তা লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে প্রতিষ্ঠার আন্দোলন করে না। একমাত্র আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যেই জামায়াতে ইসলামী আন্দোলন করে।
সভায় বিশেষ বক্তা ছিলেন, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল বাশার।
গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি মাসুদ আলম খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,
লাকসাম উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফখরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, সহ সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৮নং ওয়ার্ড জামায়াতের আমীর মোঃ আব্দুল জলিল, মাওলানা মাকসুদুর রহমান, ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD