1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে হালুয়া পরোটা বিক্রেতার মরদেহ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে হালুয়া পরোটা বিক্রেতার মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬৩ বার পঠিত

শামীম রায়হান,দাউদকান্দি॥কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে দিঘীরপাড় এলাকার শাহী হালুয়া পরোটা ব্যবসায়ী শাহাদাৎ হোসেন রনি(৩৮) নামের এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

সে চাঁদপুরের মতলব উপজেলার ফরাজীকান্দি গ্রামের মো.আছলামের ছেলে।উপজেলার ইলিয়টগঞ্জ ভীরতলা গ্রামের আ.রাজ্জাক মিয়ার বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার(২৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জুনায়েত চৌধুরী৷

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে এবং মহাসড়কে ভ্যান গাড়ি করে শাহী হালুয়া পরোটা বিক্রি করতো শাহাদাৎ হোসেন রনি নামের এক হকার। নিহত শাহাদাৎ হোসেন রনি এবং তার কর্মচারী রনি ভীরতলা গ্রামে আ.রাজ্জাক মিয়ার বাড়িতে এক রুমের কক্ষে ভাড়া থাকতেন।

চার দিন যাবত রুমের দরজা তালা অবস্থায় ছিল।আজ বুধবার ওই ঘরের রুম থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ঘরের মালিক আ.রাজ্জাক স্থানীয় মেম্বারকে জানান, মেম্বার এসে ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজার তালা ভেঙে রুম থেকে শাহাদাতের মরদেহ উদ্ধার করেছেন।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান,খবর পেয়ে ঘরের বাইরে দরজার তালা ভেঙে মাথা থেঁতলানো অবস্থায় শাহাদাতের মরদেহ উদ্ধার করি। নিহতের কর্মচারী রনি পলাতক রয়েছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত তথ্য জানা যাবে।রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে৷

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD