1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় গভীর রাতে ৩ মোটরসাইকেল আরোহী নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় গভীর রাতে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫০ বার পঠিত

 

সাকলাইন যোবায়ের।। 

কুমিল্লা সদরের শাসনগাছা বুড়িচং সড়কের পালপাড়া সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পালপাড়া সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছেন। রোববার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

নিহতরা হলেন- আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে মো. আহাদ হোসেন, বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন এবং আদর্শ সদর উপজেলার ভূবনঘর এলাকার মনির হোসেনের ছেলে ইমন হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আড়াইওড়া এলাকায় একজনের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে শেষে তিন যুবক মোটরসাইকেলে বের হন। রাত একটার দিকে পালপাড়া এলাকায় আসার পর বাইকটি একটি সেতুর খুঁটিতে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি মহিনুল বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD