1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

  • প্রকাশিতঃ সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৮৪৯ বার পঠিত

শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

বাবার পথ ধরে জনসেবা করার স্পৃহা ও সুপ্তবাসনা থেকে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে জনগণের বন্ধু হতে রাজনৈতিক ময়দানে আসলেন দাউদকান্দি-মেঘনার ৩বারের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি’র সুযোগ্য তনয় মেজর (অবঃ) মোহাম্মদ আলী।

বাবাকে অনুসরন করে অল্প সময়েই দাউদকান্দির সর্বস্তরের মানুষের মন জয় করে দুই বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। অত্যান্ত নিষ্ঠার ও সততার সাথে তিনি জনগণের পাশে থেকে কাছ করছেন। জনসেবা পৌঁছে দিচ্ছেন জনগণের দোরগোড়ায়। করোনাকালীন সময়ে জনগণের কাছে গিয়ে করোনা প্রতিরোধে তিনি সাহসী ভূমিকা রেখেছেন। হয়েছেন জনতার প্রিয় মানবিক উপজেলা পরিষদ চেয়ারম্যান। অন্নহীনদের ঘরে ঘরে নিজেই পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী। অসীম সাহসিকতার সাথে তিনি যেকোনো দুর্যোগকালীন সময়ে বিপন্ন মানুষের পাশে থাকেন।

প্রথমবার উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন,যা এক বিরল সম্মাননা এই উপজেলাবাসিকে তিনি উপহার দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর করোনাকালীন সময়ে বীরত্বগাঁথা অবদানের জন্য তিনি চ্যানেল আই থেকে ‘শ্রেষ্ঠ সমাজসেবক’ এ্যাওয়ার্ড পেয়েছিলেন।মেজর (অবঃ) মোহাম্মদ আলী শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদাব রাখায় বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতি,সামাজিক,পেশাজীবীসংগঠন ও দাউদকান্দি-মেঘনা উপজেলার সর্বস্তরের জনগন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দেশ সেরা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মেজর (অবঃ) মোহাম্মদ আলী বলেন, এ গৌরব আমার একার নয়,আমার প্রান প্রিয় দাউদকান্দি বাসীর ভালোবাসা ও তাদের পূর্ন সহযোগিতা আজ আমি দেশ সেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি দাউদকান্দি ও মেঘনা উপজেলা বাসীর সেবা করে যাবো ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD