1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিজয় মেলার উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিজয় মেলার উদ্বোধন

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৯ বার পঠিত

 

শামীম রায়হান,দাউদকান্দি॥কুমিল্লার দাউদকান্দিতে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনের মাঠে মেলার উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম।

বিজয়ের ৫৩ বছর পূর্তিতে এ মেলার আয়োজন করেছে দাউদকান্দি উপজেলা প্রশাসন।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা শুধু কর্মের মধ্যে থাকবো না। আমাদের যে নিজস্ব কৃষ্টি, কালচার রয়েছে এই সংস্কৃতির বহিপ্রকাশ মেলাতেই হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের কৃষ্টি, কালচার সবকিছুকে মেলার মাধ্যমে তুলে ধরতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম,উপজলা কৃষি অফিসার নিগার সুলতানা,উপজেলা মৎস্য অফিসার সাবিনা ইয়াসমিন চৌধুরী,দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী। এ সময় উপজেলার সকল বিভাগের প্রধান ও রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD