1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ফ্রিজের কম্প্রেসার বিষ্ফোরণ,আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ফ্রিজের কম্প্রেসার বিষ্ফোরণ,আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৩৭৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আগুনে পুড়ে মো. ইব্রাহিম খলিল (৪) নামের বছরের শিশু নিহত হয়েছে। রোববার(৫মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামে ঘটনা ঘটে।নিহত ইব্রাহিম খলিল উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের মো. সালেহ আহম্মেদের ছেলে।

সোমবার(৬মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় ইউপি সদস্য লুৎফুর রহমান জানান, রোববার সন্ধ্যায় সালেহ আহমেদের টিনের ঘরে থাকা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরে আগুন লেগে যায়। আগুন দেখে শিশু ইব্রাহিম ভয়ে ঘরে খাটের নিচে লুকিয়ে থাকে।খবর পেয়ে পাশে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ইব্রাহীম দগ্ধ হয়ে মারা যায়।

চৌয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ বলেন, ‘ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে খাটের নিচ থেকে পুড়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার করি।’বসত ঘর ও ঘরে থাকা আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল পুড়ে যায় এতে প্রায় ১০লক্ষ টাকা ক্ষতি হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জণ চাকমা বলেন, আগুনে শিশুটি মারা যাওয়ার ঘটনাটি শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠাই। আইনি প্রক্রিয়া শেষে শিশুর ইব্রাহিমের মরাদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD