1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

  • প্রকাশিতঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

 

নেকবর হোসেন

আজ (৮ ডিসেম্বর) কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে বিকালে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়। বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কুমিল্লা টাউন হল থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার, এডিসি সার্বিক পঙ্কজ বড়ুয়া, কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমদ খাঁন,কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষার্থীগণ, সাধারণ জনগণ এবং সুধীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD