1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীরের শপথ অনুষ্ঠান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীরের শপথ অনুষ্ঠান

  • প্রকাশিতঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাহেবাবাদ ইউনিয়ন শাখার ২০২৫-২০২৬ সেশনের আমীর এর শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় সাহেবাবাদ জামায়াতে ইসলামীর আয়োজনে সাহেবাবাদ ডিগ্রী কলেজ মিলনায়তনে ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীরের শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা ক্বারী মুহাম্মদ কামরুল হাসান সালেহী। নাতে রাসূল পরিবেশন করেন মোঃ কামরুল হাসান ও মোঃ মহিব্বুল্লাহ। অনুষ্ঠানে সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর নব-নির্বাচিত আমীর মোঃ আমিনুল ইসলামকে শপথ পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আমীর মাওলানা রেজাউল করিম। এতে ইউনিয়ন আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি ঈমাম হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খন্দকার মুহাম্মদ শাহজালাল, উপজেলা সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, উপজেলা এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া। এসময় মাওলানা আবদুর রউফ সালেহী, গোলাম হাক্কানী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, মাওলানা আতাউর রহমান, মাওলানা ডাঃ মুফতি আনোয়ার হোসাইন আশরাফীসহ বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD