1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বিএনপি নেতা ডা. নোবেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে বিএনপি নেতা ডা. নোবেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮২ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপি নেতা ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল এর উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যাদূর্গত জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিন শতাধিক অসহায় ও দুস্থ রোগির মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো: মাহিদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো: গোলাম কাদের চৌধুরী নোবেল। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগি দেখেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো: হাসান মাহমুদ পাটোয়ারী, ডা. জাবেদ হোসেন তাজবী সহ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও কয়েকজন চিকিৎসক।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গাজী মো: কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন মজুমদার ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও জগন্নাথ বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক, বিএনপি নেতা মো: জহিরুল কাইয়ুম জহির, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, জেলা কৃষকদল নেতা হাসান শাহরিয়ার খাঁন, উপজেলা বিএনপি নেতা খোরশেদ কবির শিপন, জিয়াউর রহমান জিয়া, মো: মফিজুর রহমান মোল্লা, আনোয়ার হোসেন পিন্টু মেম্বার, মো: মীর হোসেন, আব্দুর রশিদ চৌধুরী, মো: ফারুক মজুমদার, মো: বাচ্চু মিয়া, ছাত্রদল নেতা মো: ইমরান হোসেন, মো: ইমন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD