1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শেখ মুজিবের পরিবারের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এমন প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো: বরকত উল্লাহ বুলু - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

শেখ মুজিবের পরিবারের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এমন প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো: বরকত উল্লাহ বুলু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৩ বার পঠিত

নেকবর হোসেন

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, শেখ মুজিবের পরিবারের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এমন প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো।
তিনি বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের মুখে স্বাধীনতার ঘোষণা শুনে এদেশের মুক্তিকামী মানুষ ৭১ এর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে থাকেন নি, তিনি রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন।

তিনি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের ওপর কেউ প্রভূত্ব দেখাবে, খবরদারিত্ব করবে, বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন, সে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে। আমাদের সাথে কারও বৈরিতা নেই, আমাদের সাথে সবার বন্ধুত্বই থাকবে। কিন্তু আমাদের ওপর খবরদারিত্ব করবেন এটা মানবো না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD