1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে একাধিক মামলার আওয়ামী নেতাদের নিয়ে স্মার্ট কার্ডের উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে একাধিক মামলার আওয়ামী নেতাদের নিয়ে স্মার্ট কার্ডের উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৯০ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপরে হামলা মামলার আওয়ামী দোসরদের নিয়ে এনআইডি স্মার্ট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে।

০৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের অডিটোরিয়ামে এনআইডি স্মার্ট কার্ডের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফারুক আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসারদের পাশাপাশি উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও হত্যার একাধিক মামলার আসামী বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, ফারুক চেয়ারম্যান, জসিম মেম্বার, অহিদুর রহমান অকি মেম্বার, বাদল খা মেম্বার, সুলতান মুন্সী মেম্বার সহ আওয়ামীলীগের আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ বলেন, আমি কিছু জানি না। বিএনপিকে এ অনুষ্ঠানের বিষয়ে আমরা অবগত নই। কিন্তু জামায়াত এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে প্রোগ্রামে দেখা গেছে।
বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, আমি ইউনিয়ন পরিষদের বাহিরে কাউকে দাওয়াত করি নাই। আর এখানে কারা মামলার আসামী, কারা আওয়ামী দোসর সেটাতো আমি জানি না।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD