1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে মহানগরী জামায়াতের মিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে মহানগরী জামায়াতের মিছিল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার।।

৬ ডিসেম্বর কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মী সম্মেলন সফল করার লক্ষে ও আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানের আগমনে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার এদিকে কুমিল্লা টাউন হল এর সামনে থেকে মিছিল বের করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে সমাবেশের মাধ্যমে শেষ করে।

।মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।এ সময় অংশগ্রহন করেন,কুমিল্লা দক্ষিন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মোহাম্মদ শাহজাহান এডভোকেট,মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন,নগর জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান,সহকারী সেক্রেটারী যথাক্রমে কামারুজ্জামান সোহেল,নাছির আহম্মেদ মোল্লা,যুব ও ক্রিড়া সম্পাদক কাজী নজীর আহম্মেদ, মজিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য আগামী ৬ ডিসেম্বর কুমিল্লা টাউন হলে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD