1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের দুই দফা নায্য দাবি সম্বলিত ব্যানার উত্তোলন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের দুই দফা নায্য দাবি সম্বলিত ব্যানার উত্তোলন

  • প্রকাশিতঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা জেলা কমিটির আয়োজনে স্বাধীন বিচার বিভাগীয় আলাদা সচিবালয় প্রতিষ্ঠাসহ দুই দফা নায্য দাবি সম্বলিত ব্যানার উত্তোলন করা হয়।

রবিবার (১ ডিসেম্বর ২০২৪ইং) সকাল ১০টায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে ব্যানার উত্তোলন করা হয়।

এ সময় দুই দফা দাবি আদায় আদায়ের লক্ষ্যে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বক্তব্য রাখেন- বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চট্রগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য ও জেলাজজ আদালতের ভারপ্রাপ্ত নাজির বিল্লাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: শাহজাহান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন এবং সেরেস্তাদার আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জজশীপ-ম্যাজিস্ট্রেসীর কর্মচারীগণ।

দাবী সমূহ :

১) বিচার বিভাগের জন্য সুপ্রীমকোর্টের অধীনে পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান।

২) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণের নিয়োগ, বিদ্যমান ব্লক পদ বিলুপ্তি করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রনয়ণ করা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD