1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সেরা বোলার ও ব্যাটসম্যান এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত ময়নামতি রাইডার্সের হাসান ফরহাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সেরা বোলার ও ব্যাটসম্যান এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত ময়নামতি রাইডার্সের হাসান ফরহাদ

  • প্রকাশিতঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা ১৬ তম মিডিয়া কাপ ক্রিকেট টূর্নামেন্টের ময়নামতি রাইডার্স এবং শালবন টাইগার্সের এর মধ্যে গ্রুপের শেষ খেলাটি শনিবার (৩০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়। রাউন্ড পর্বের গ্রুপের শেষ খেলাটিতে টস করতে নামেন শালবন টাইগার্সের অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু ও ময়নামতি রাইডার্সের অধিনায়ক জহিরুল হক বাবু।
ময়নামতি রাইডার্সের অধিনায়ক টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ময়নামতি রাইডার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৮৯ রান করেন। দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেন ময়নামতি রাইডার্সের অলরাউন্ডার হাসান ফরহাদ।
৯০ রানের লক্ষ তারা করতে নেমে ময়নামতি রাইডার্সের খেলোয়ারদের পরিকল্পিত বলিং এবং দূর্দান্ত ফিল্ডিংয়ের দরুন শালবন টাইগার্সের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে লিপ্ত ছিল। ময়নামতি রাইডার্সের অলরাউন্ডার হাসান ফরহাদের দূর্দান্ত বোলিং,
মাহফুজ আনোয়ার সৌরভের গোছানো বোলিং, সৈয়দ রাজিবের চমৎকার বোলিং এবং দলের অধিনায়ক জহিরুল হক বাবুর ক্যাপেন্সি ও সুন্দর ফিল্ডিং, সাকলাইন যোবায়েরের দূর্দান্ত ক্যাচ ও অমিত মজুমদারের অসাধারণ ফিল্ডিংয়ের দরুন ময়নামতি রাইডার্সের কাছে শালবন টাইগার্স হেরে যায়। খেলায় সেরা বোলার ও ব্যাটসম্যান এবং ম্যান অব দ্যা ম্যাচের খেলোয়ার নির্বাচিত হন ময়নামতি রাইডার্সের হাসান ফরহাদ। তিনি একাই তিনটি পুরস্কার লাভ করেন।


উল্লেখ্য নেট রান রেটের কারণে ময়নামতি রাইডার্স ফাইনালে উঠতে পারেনি। প্রথম খেলায় ময়নামতি রাইডার্স মাত্র এক রানে হেরে যায় ধর্মসাগর গ্ল্যাডিয়েটর্সের কাছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD