1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা দেবীদ্বারে ৭০ হাজার উপকারভোগী হামের টিকা পাবে কুমিল্লা দেবীদ্বারে ৫ জনসহ কুমিল্লার ১১ আসনের সংরক্ষিত মহিলা আসনে ২৯ আবেদনকারীর কেউ এমপি পাননি ব্রাহ্মণপাড়ায় নাইঘর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে ব্যাংকে ডুকে নারী কর্মকর্তাকে উপর্যুপরি কুপিয়ে জখম কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ – কুমিল্লায় কৃষিমন্ত্রী চৌদ্দগ্রামে বসতবাড়ির রাস্তা নিয়ে তিন ভাইয়ের দ্বন্দ্ব-সংঘাত চরমে হামলা-মামলায় জর্জরিত ৩ পরিবার নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ এলাকায় মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ দেবীদ্বারে ভূষণা গ্রামে রাতের অন্ধকার ঘুচিয়ে আলোর রস্মী ছড়ালেন গ্রামের ১৪০ রেমিটেন্স যোদ্ধার সহযোগীতায় গ্রামবাসী

কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৩৩ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে চৌয়ারা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- চৌয়ারা উলুরচর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আওলাদ ওরফে ল্যাংরা আওলাদ (৩২), একই গ্রামের সোলাইমানের ছেলে ইউসুফ (২২) ও আলী আক্কাসের ছেলে কবির হোসেন (৩০)।

সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা বাজারে ৩০ নভেম্বর রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে চৌয়ারা উলুরচর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আওলাদ ওরফে ল্যাংরা আওলাদ , একই গ্রামের সোলাইমানের ছেলে ইউসুফ ও আলী আক্কাসের ছেলে কবির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী ২-৩ জন দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা হয়েছে। আসামিরা চৌয়ারা গরু বাজার পাকা রাস্তার উপর দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ একটি সিলভার কালার প্রাইভেটকার নিয়ে জড়ো হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন । তারা এলাকার পথচারীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ডাকাতি করতেন।
গ্রেফতারকৃত আওলাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা হয়েছে। অপর আসামীদের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও গ্রেফতারকৃত আওলাদের বিরুদ্ধে চৌয়ারা বাজারে প্রকাশ্যে পিস্তল নিয়ে মহড়া দেয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি প্রশাসনের নিকট অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন।

এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডাকাত চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD