1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৬২ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৩ হাজার ৭শ’ ৫০ পিছ ইয়াবা ও দুই লক্ষাধিক টাকা সহ দুই জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বুধবার বিকেলে মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের মৃত রহিম সরকারের ছেলে ইমরান সরকার ইভো ও পার্শ্ববর্তী উপজেলা ব্রাক্ষনপাড়ার তোতা ভোর গ্রামের খাদিজা আকতার।
জানা যায়, কোম্পানিগঞ্জ বাস টার্মিনাল যাত্রীছাউনির সামনে থেকে ৩৮ বীর ক্যাপ্টেন মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এই অভিযান চালায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD