1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী ও শিক্ষক বিদায় সংবর্ধনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচং ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী ও শিক্ষক বিদায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসার অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক কাজী মোঃ শাহজাহান মাষ্টারের বিদায় ও মাদ্রাসার সাবেক কৃতি শিক্ষার্থীদের (যারা কর্ম ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য অবস্থানে আছেন) তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২১ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা কাজী মোঃ আবুল বাশার আল কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তা সাহিদা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী আবুল কাশেম এর সন্তান বিজ্ঞানী কাজী গোলাম আলী সুমন এম.ডি. লেন্স ট্রেডিং ও লেন্স এগ্রো এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ মনিরুল হক আরিফ।
অত্র মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওঃ গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক মাওলানা ফারুক আহমেদ, মাওঃ মোঃ আব্দুর রহিম, প্রভাষক মাহফুজুর রহমান ভুঁইয়া, শাহেদুর রহমান,মোহছেনা আক্তার, ইয়াসিন আরাফাত, ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদ এর সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
উপস্থিত ছিলেন, ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ পিজিউল আলম, সিনিয়র প্রভাষক মোঃ গিয়াস উদ্দিন, ছয়গ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জাহাঙ্গীর আলমসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষক – শিক্ষার্থী বৃন্দ।
এ সময় অনুভূতি প্রকাশ করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক অবসর প্রাপ্ত কাজী মোঃ শাহজাহান, মাওঃ মোঃ মাহবুবুর রহমান, মোঃ আশরাফুল আলম, মাওঃ মোঃ নুরুল ইসলাম, প্রভাষক মাওঃ কাজী মোঃ আল ইমরান, মাইন উদ্দিন হাসান,সাইফুল ইসলাম চৌধুরী, মোঃ মাজহারুল ইসলাম ইমরান,প্রভাষক মাওঃ কাজী মোঃ মোস্তাফিজুর রহমান বাশারী,মাওঃ মোঃ ইসরাফিল ও আলিম ১ম বর্ষের ছাত্রী কাজী তোফা।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অত্র মাদ্রাসার কৃতি শিক্ষার্থী (যারা নিজ নিজ কর্মস্থলে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন) এমন ২২ জন কৃতি শিক্ষার্থী এবং অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক কাজী মোঃ শাহজাহান মাষ্টারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD