1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মাটিখেকোদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মাটিখেকোদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

  • প্রকাশিতঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমি রক্ষার্থে মাটিখেকোদের বিরুদ্ধে দিন-রাত সাঁড়াশি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নের খামারগ্রাম গ্রামের বিল, দৌলতপুর গ্রামের নজরুল গেইট ও নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখরনগর গ্রামের বিল হতে ৪টি অবৈধ ড্রেজার মেশিন এবং রাতে জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গোমতী নদীর তীর থেকে অবৈধভাবে মাটি নেয়ার সময় ২টি ট্রাক ও ধামঘর ইউনিয়নের লক্ষীপুর বিল হতে ২টি এক্সক্যাভেটর সহ প্রায় ৩ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী জাহাঙ্গীর নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৪ মাসের জেল দেয়া হয়েছে। অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা পুলিশ।
মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খান বলেন, উপজেলায় মাটিখেকো অসাধু ব্যবসায়ীদের হাত থেকে তিন ফসলি কৃষিজমি রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মুরাদনগর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান বলেন, কৃষিজমি রক্ষার্থে, দেশ ও দশের স্বার্থে অবৈধ ড্রেজার ও মাটিখেকোদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD