1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় সকলকে  দায়িত্বশীল হতে হবে - ধর্ম প্রতিমন্ত্রী - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় সকলকে  দায়িত্বশীল হতে হবে – ধর্ম প্রতিমন্ত্রী

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৪২৬ বার পঠিত

শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হতে হবে। সন্মানিত খতিব, ইমাম, ওলামা-মাশায়েখগণ জুমার বয়ান, খুতবা, ধর্মীয় আলোচনা ও ওয়াজ মাহফিলে ধর্মীয় সম্প্রীতি সুসংহত করার বিষয়ে আলোচনা রাখবেন। দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতির পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, নির্বাচন আসলে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশ বিরোধী চক্র ফায়দা লুটার চেষ্টা করে।

শুক্রবার(৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায়  দাউদকান্দির জুরানপুর কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,  অন্যান্য ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে সম্প্রীতি রক্ষার বিষয়ে বক্তব্য রাখবেন বলে প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি,  দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী লিল মিয়া ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব ও হাবিবুর রহমান হাবিব  প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD