1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় সুধী সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় সুধী সমাবেশ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩১০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “জামিয়া ইসলামিয়া মাদ্রাসায়” সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার আয়োজনে সার্বিক পরামর্শ ও উন্নয়নের লক্ষে এলাকাবাসীর সাথে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা ক্বারী মুহাম্মদ কামরুল হাসান সালেহী ও ইসলামি সংগীত পরিবেশন করেন মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র মোহাইমিন ইসলাম। এতে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে ও সহ-সুপার মাঈনুদ্দিন সাঈদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুলতানপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কবির আহামেদ। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এডভোকেট ড. মোবারক হোসাইন। বক্তব্য রাখেন মোঃ মজিবুর রহমান, মাওলানা এরশাদ, মনিরুল ইসলাম, ফখরুল আলম, মাওলানা আব্দুর রহমানসহ বিভিন্ন মাদ্রাসার সুপার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা। এসময় মাদ্রাসার উন্নয়নের লক্ষে পরিকল্পনা ও উন্নয়নের সার্বিক দিকগুলো তুলে ধরা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD