1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতিমূলক সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩০২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
আগামী ২৯ শে নভেম্বর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাহেবাবাদ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে এই প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে মানিক মিয়া ডিলার এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাজী জাকির খান সম্রাট ও দুলাল মিয়া এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক জিএস মোঃ মাহাবুবুর রহমান দিদার ভূইঁয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট শফিকুর রহমান সরকার, মোঃ আবু ইউছুফ বাবুল, মোঃ আবুল কালাম ভূইঁয়া, মোঃ জাহাঙ্গীর আলম ভূইঁয়া, বিল্লাল হোসেন সরকার, ডাঃ আবুল কাশেম। এসময় জামাল হোসেন, জলিল খান, মোতালেব হোসেন বাবুসহ সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৯ শে নভেম্বর সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ সফল করার লক্ষে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন অতিথিবৃন্দরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD