1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়ি ঘরে হামলা, নারীসহ আহত ৩ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়ি ঘরে হামলা, নারীসহ আহত ৩

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩২৯ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, স্টাফ রির্পোটার, মুরাদনগর।। 
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সবুজ নামে এক সৌদি আরব প্রবাসীর বাড়ি ঘরে হামলা, ভাংচুড়, ও লোটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে প্রবাসী সবুজ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে মুরাদনগর থানায় একটি অভিযোগ দাখিল করেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের কাচারীকান্দি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, কাচারিকান্দি গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে বাবুল মিয়া(৫৫), প্রবাসী সবুজ মিয়ার স্ত্রী মরিয়ম বেগম(২২) ও প্রবাসী সবুজের বোন রুমি বেগম(২৮)।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বের শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে কাচারিকান্দি গ্রামের মৃত আলী আজগর মেম্বারের ছেলে আবদুর রব(৪৫) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্্র নিয়ে প্রবাসী সবুজের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুড় চালায়। এ সময় বাড়িতে থাকা লোকজন এগিয়ে আসলে তাদের উপর হামলা চালিয়ে জখম করে এবং বাড়ি ঘরে লোটপাট চালিয়ে ৬ লক্ষ টাকা মূল্যে মালামাল, নগদ অর্থ, স্বর্ণ অলঙ্কার লোটকরে নিয়ে যায়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, এই ঘটনায় আমারা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD