1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে স্লোগান দিতে গিয়ে যুবদল নেতার মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে স্লোগান দিতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩২৬ বার পঠিত

নেকবর হোসেন

নুর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে স্লোগান দিতে গিয়ে লুটিয়ে পড়ে যান যুবদল নেতা মফিজ উদ্দিন (৫৬)। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় যুবদলের বিক্ষোভ মিছিলে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত মফিজ উদ্দিন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক এবং মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. আনোয়ার চেয়ারম্যান বলেন, বিএনপি ও যুবদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা মফিজ উদ্দিন শ্লোগান দেয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে, তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, আমিও শুনেছি ইলিয়টগঞ্জে মিছিলে স্ট্রোক করে মফিজ উদ্দিন নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD