1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ বিক্রির অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ বিক্রির অভিযোগ

  • প্রকাশিতঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪৭৮ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।।

সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দরাবাদ পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফের বিরুদ্ধে স্কুলের এক লক্ষ টাকার গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তিনি গত পাচঁ মাসে বিদ্যালয়ে থাকা ৬টি বিভিন্ন প্রকারের গাছ বিক্রি করেছেন। যার অনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকারও বেশি বলে দাবি স্থানীয়দের।
রবিবার সকালে এ ব্যাপারে মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন আবদুল মালে নামে এক অভিভাবক।
অভিযোগ সূত্রে জানা যায়, মো: আবু হানিফ প্রধান শিক্ষক হিসেবে ২০নং হায়দরাবাদ পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে সরকারের নিয়ম নিতি তুয়াক্কা না করে সরকারকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের ৬টি গাছ কর্তন করে বিক্রয় করেন। এ বিষয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করিলে উল্টো বিভিন্ন প্রকার মামলা ও অকথ্য ভাষায় গালমন্ধ করেন। বর্তমানে বিদ্যালয়ের আরো গাছ কর্তন করার পায়তারা করছেন বলে অভিযোগ সূত্রে জানা যায়।
এ ব্যাপারে হায়দরাবাদ পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার স্কুলে গাছ কাটার মতো কোন প্রকার গাছ নেই।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, লিখিত অভিযোগটি এখনও আমি দেখিনি! অভিযোগটি পেলে তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD